এ কেমন সরস্বতী?
উপরের ছবিটিকে ভালোকরে দেখুন। আপনার হয়তো মনে হতে পারে, এ কেমন সরস্বতী!? দেবীর গায়ের রং পান্না সবুজ বর্ণের। দেবীর চারটি হাত, তবে কখনো কখনো তাঁকে দশভুজা হিসেবেও দেখানো হয়। তাঁর এক হাতে আছে রামকাটারি, এক হাতে নরকরোটি এবং এক হাতে একটি বীনা ধরে আছেন। এছাড়াও তাঁর গায়ে দুদিকে দুটো টিয়াপাখি বসে আছে। আসলে ইনি হলেন মা সরস্বতীর তান্ত্রিক রূপ, মাতঙ্গী। যিনি দশমহাবিদ্যার মধ্যে নবম। শিল্পকলায় অসামান্য দক্ষতা অর্জন এবং প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করবার জন্য দেবীর সাধনা করা হয়। তন্ত্র দর্শন অনুসারে দেবী মাতঙ্গী একজন চণ্ডালিনী। উচ্ছিষ্ট খাবারই তাঁর নৈবেদ্য। আপনি কোন সরস্বতীর পুজো করতে ইচ্ছুক, দেবী মাতঙ্গী না কি প্রচলিত সরস্বতী?? কমেন্টে লিখে জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন