Posts

Showing posts from May, 2025

৫ ই জুন অ্যাওয়ারনেস প্রোগ্রামের সিডিউল তৈরি।

Image
 আগামী ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কি কি অনুষ্ঠান বা প্রোগ্রাম রয়েছে আজ গ্রুপে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো।    আমাদের প্রোগ্রামগুলো এরকমই ভাবে সাজানো হয়েছে - সকাল ০৬:০০টা থেকে ০৯:০০টার মধ্যে আমরা চারা লাগানো কমপ্লিট করব এবং ঐদিন প্রত্যেকটি মেম্বারকে বলা হয়েছে তারা তাদের স্কুল টিউশন বন্ধ করে আমাদের গ্রুপে উপস্থিত থাকবে।    এবং বিকেল ০৩টে ৩০মিনিট থেকে আমাদের একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখা হয়েছে যেটিঘাট নতুন বাজার চত্বরে।  এই অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তি যারা রয়েছে তিনারা হলেন বাজার কমিটির সদস্য বিরাজ কোলে মহাশয়, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশিনাথ মন্ডল মহাশয়, এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার মহাশয়, এবং ডাঃ অশোক কুমার মন্ডল মহাশয়।     এই দিন বাচ্চাদের দিয়ে কিছু কবিতা,বক্তৃতাও দেওয়া হবে সেই ভাবে তাদের প্রস্তুত করা চলছে। Today, the group discussed in detail what programs are planned for the upcoming World Environment Day on June 5th.  Our programs are arranged like this - we will ...